wKbyb LuvwU gay
wK fv‡e wPb‡eb LvuwU gay  Pjyb RvbvhvK

এই শীতে প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠাণ্ডা লাগা, কফ, কাশির সমস্যা কমে যায়। তবে খেতে হবে আসল-খাঁটি মধু। 

বাজারে বিশেষ করে আজকাল অনলাইন শপগুলোতে খাঁটি মধুর পাওয়া যায় বলে প্রচারণা দেখা যায়। তবে অনেকের মনেই সন্দেহ থাকে মধুটি আসলেই খাঁটি তো!
নকল মধুগুলোতে বেশি লাভের জন্য চিনির সিরাপ মেশানো হয়। উপকারের আশায় নকল মধু খেয়ে, উপকার তো পাইই না, বরং আরও ক্ষতি হয় আমাদের। 
আসল মধু চেনার আগে নকল মধুটাই চিনে নিন:
•    
নকল মধুতে ফেনা হয়।
•    
একটু টকটক গন্ধ থাকে বা গন্ধ তেমন ভালো হয় না।
•    
বেশ পাতলা হয়।
•    
তলানিটা খসখসে থাকে।
•    
স্তরগুলো আলাদা করা যায়।
আর খাঁটি হলে: 
•    
সামান্য মধু আঙ্গুলে নিন, এর পুরুত্ব দেখুন। আসল মধু অনেক বেশি আঠালো হবে।
•    
একগ্লাস পানিতে মধু ড্রপ আকারে ছেড়ে দিন, খাঁটি মধু ড্রপ অবস্থায়ই গ্লাসের নিচে চলে যাবে।
•    
মধুতে পিঁপড়া ধরবে না
•    
দীর্ঘদিন থাকলেও মধুর নিচে জমাট বাঁধবে না।

Comments